হোম ব্লগ কীভাবে বাড়িতে লাইট সুইচের ওয়্যারিং করবেন

কীভাবে বাড়িতে লাইট সুইচের ওয়্যারিং করবেন

লাইট ২৫ জুন, ২০২৬

কীভাবে বাড়িতে লাইট সুইচের ওয়্যারিং করবেন

হঠাৎ লাইট সুইচের কাজ করা বন্ধ হয়ে যাওয়া বাড়ির এমন একটা সমস্যা, যা আসলে যতটা ছোটখাটো সমস্যা মনে হয়, সত্যিকার অর্থে সেরকমটা নয়। বাল্ব ঠিক আছে, ওয়্যারিংও ঠিক আছে, কিন্তু সুইচ অন করলেও কিছু হচ্ছে না। এই পরিস্থিতিতে ইলেকট্রিশিয়ানের অপেক্ষায় বসে থাকার চেয়ে আপনি যদি নিজেই লাইট সুইচের ওয়্যারিং ঠিক করার কথা ভেবে থাকেন, তাহলে সুখবর হলো, এটি এমন একটি সহজ ইলেকট্রিক্যাল কাজ, যা আপনি নিরাপদে নিজে নিজেই শিখে নিতে পারেন।

এই আলোচনায় প্রয়োজনীয় টুলস থেকে শুরু করে একদম নির্দিষ্ট ওয়্যার কানেকশন করার পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখানো হয়েছে, যা বিশেষভাবে বাংলাদেশের বাড়িঘরের জন্যে বহুল ব্যবহৃত ২২০ থেকে ২৩০ ভোল্ট ওয়্যারিং সিস্টেমের কথা মাথায় রেখে লেখা হয়েছে।

আলোচনাটি শেষ করার পর আপনি সঠিকভাবে জানতে পারবেন যে কী কী চেক করতে হবে, কোন কোন তার কোথায় কিভাবে কানেক্ট করতে হবে, আর কখন নিজে নিজে মেরামত করার প্রচেষ্টা বাদ দিয়ে একজন প্রফেশনালকে ডাকাটাই বরং বেশি বুদ্ধিমানের কাজ হবে।

যেসব টুলস ও উপকরণ লাগবে

একটি তার (wire) পর্যন্ত স্পর্শ পূর্বে প্রথমেই প্রয়োজনীয় সকল সরঞ্জাম হাতের কাছে গুছিয়ে রাখুন, যাতে কাজের মাঝখানে স্ক্রু ডাইভার খুঁজে বেড়ানোর মত ঘটনা না ঘটে।

•      ফ্ল্যাটহেড ও ফিলিপস স্ক্রু ড্রাইভার

•      একটি ভোল্টেজ টেস্টার

•      ওয়্যার স্ট্রিপার বা ছোট কাটিং প্লায়ার্স

•      ইলেকট্রিক্যাল টেপ

•      নতুন ওয়্যারিং ইনস্টল করলে একটি সুইচ প্লেট ও গ্যাং বক্স

•      এবং একটি নতুন লাইট সুইচ

সুইচের ক্ষেত্রে কিছুটা বেশি খরচ করাই ভালো। যে সুইচের টার্মিনাল স্ক্রু মজবুত এবং ভেতরের কন্টাক্ট শক্তিশালী, সেটি বেশি দিন টেকে এবং সময়ের সাথে তাপের কারণে সুইচ ফ্লিকার করা বা পুড়ে যাওয়ার সমস্যা হয়, তা প্রতিরোধ করে। ল্যাক্সফো ইলেকট্রনিক্সের সুইচের কালেকশন একদম এই ধরনের দৈনন্দিন ব্যবহারের কথা মাথায় রেখেই তৈরি, যার গুরুত্ব মানুষ তখনই বোঝে, যখন একটা সস্তা সুইচে সমস্যাগুলো দেখা দেয়।

ওয়্যারিং এর কাজ শুরুর আগে একটি সেফটি চেকলিস্ট

নিজের উপর আত্মবিশ্বাস আপনার যতই থাকুক না কেন, আলোচনার এই অংশটি কোনভাবেই বাদ দেবেন না। বেসিক নিয়মগুলো মেনে চললে ইলেকট্রিক্যাল কাজ অনেকটাই নিরাপদ হয়ে যায়, কিন্তু না মানলে এটি যেকোন সময়ে বিপজ্জনক হয়ে উঠতে পারে।

শুরুতেই আপনি আপনার বাসার যে রুমে কাজ করছেন, ঠিক সেই রুমের সার্কিটের ব্রেকার বন্ধ করুন (শুধু রুমের সুইচ বন্ধ করলেই চলবে না)। বাংলাদেশের অনেক বাড়িতেই একটি সার্কিট একাধিক রুমের সাথে শেয়ার করা থাকে। তাই সুইচ বন্ধ থাকা মানেই যে তার পেছনের তারে কারেন্ট নেই, এমনটা সবসময় সত্য নাও হতে পারে।

এরপর, খালি হাতে কোনো তার স্পর্শ করার আগে আপনার ভোল্টেজ টেস্টার দিয়ে নিশ্চিত হয়ে নিন যে সেখানে কোনো কারেন্ট নেই। এই একটি ছোট অভ্যাসই বাড়ির বেশিরভাগ ইলেকট্রিক্যাল দুর্ঘটনা ঠেকিয়ে দিতে পারে।

হাত ভেজা থাকলে কাজ করবেন না, এবং বাড়ির কাছাকাছি কোথাও খোলা তার থাকলে ভারী বৃষ্টির সময় এই মেরামতের কাজ এড়িয়ে চলুন।

ফেজ, নিউট্রাল ও আর্থ ওয়্যার: কোনটি কী কাজ করে

প্রতিটি সুইচ বোর্ডে মূলত তিনটি তার (Wire) থাকে, যারা তিনটি আলাদা কাজ করে। আর তারগুলারো রঙের নাম মুখস্থ করার চাইতে প্রতিটি তার আসলে কী কাজ করে, সেটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

প্রথমটি হচ্ছে ফেজ তার (Phase Wire), যাকে কখনো কখনো আঞ্চলিকভাবে “লাইনের তার”ও বলা হয়। এটি মূলত মিটার বোর্ড থেকে কারেন্ট নিয়ে সুইচ পর্যন্ত এবং সেখান থেকে লাইট পয়েন্ট পর্যন্ত পৌঁছে দেয়। নিউট্রাল তার (Neutral Wire) মূলত পুরো সার্কিটটাকে সম্পূর্ণ করে। ফেজ তার দিয়ে আসা কারেন্ট তার কাজ শেষ করার পর নিউট্রাল তার তা ফিরিয়ে নিয়ে যায়। আর আর্থ ওয়্যার (যা আঞ্চলিকভাবে “আর্থিং” হিসেবেও পরিচিত) হচ্ছে নিরাপত্তার আরেকটি স্তর। অর্থাৎ সার্কিটের ভেতরে অনাকাঙ্খিত কোনো সমস্যা হলে এটি আপনাকে ও পুরো ওয়্যারিংকে সুরক্ষা দেয়।

বাংলাদেশের অধিকাংশ বাড়িতে প্রচলিত নিয়ম হলো, ফেজের জন্য লাল, নিউট্রালের জন্য কালো এবং আর্থের জন্য সবুজ রং রাখা। এই পুরনো কালার স্ট্যান্ডার্ডটি এখনো বিভিন্ন অঞ্চলে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিছু এপার্টমেন্ট এবং কমার্শিয়াল বিল্ডিংয়ের নতুন ওয়্যারিংয়ের সময়ে আবার আপডেটেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসরণ করা হয়, যেখানে ফেজের জন্য বাদামি, নিউট্রালের জন্য নীল এবং আর্থিং এর জন্য সবুজের সাথে হলুদ স্ট্রাইপ ব্যবহার করা হয়।

বিভিন্ন বিল্ডিংয়ে যেহেতু এই দুটি নিয়মই পাশাপাশি চালু আছে, তাই কখনোই কেবল রং দেখে কোন তারের কি কাজ, তা অনুমান করে ধরে নেবেন না। প্রতিবার আপনার ভোল্টেজ টেস্টার দিয়ে আগে নিশ্চিত হয়ে নিন। 

পড়তে পারেন: সহজ ধাপে লাইট সুইচ বদলানোর পদ্ধতি

সিঙ্গেল পোল লাইট সুইচ ওয়্যারিং করার পদ্ধতি

সিঙ্গেল পোল সুইচ হলো বাড়িতে সবচেয়ে বেশি ব্যবহৃত সুইচের মডেল। এটি একটি জায়গা থেকে একটি লাইট নিয়ন্ত্রণ করে, এবং এটি কিভাবে কাজ করে তা একবার বুঝে গেলে ওয়্যারিংয়ের কাজটা মাত্র কয়েক মিনিটেই হয়ে যায়।

১ম ধাপ: পাওয়ার বন্ধ করুন

সার্কিটের ব্রেকার বন্ধ করুন এবং ভোল্টেজ টেস্টার দিয়ে নিশ্চিত হয়ে নিন যে সুইচ বক্সে কোনো কারেন্ট পৌঁছাচ্ছে না।

২য় ধাপ: পুরোনো সুইচ খুলে ফেলুন

যদি আপনার পুরনো সুইচটা বদলাতে হয়, তাহলে প্লেটের স্ক্রু খুলে আলতো করে সুইচটি গ্যাং বক্স থেকে বের করে আনুন। কোন কিছু খোলার আগে বর্তমান ওয়্যারিংয়ের একটা ছবি তুলে রাখুন। পরে কোনো কিছু গুলিয়ে ফেললে এই ছবিটাই হয়ে উঠবে আপনার সমাধাণ।

৩য় ধাপ: তারগুলো চিহ্নিত করুন

আপনি একটি ইনকামিং ফেজ ওয়্যার দেখতে পাবেন, যা বক্সের ভেতরে পাওয়ার নিয়ে আসে। আর একটি আউটগোয়িং ওয়্যার দেখবেন, যা লাইট পয়েন্ট পর্যন্ত পাওয়ার নিয়ে যায়। বক্সে যদি প্রত্যাশার চেয়ে বেশি ওয়্যার থাকে, তাহলে অনুমানের উপর ভরসা না করে টেস্টার দিয়ে চেক করুন।

ধাপ ৪: তারের প্রান্তগুলো ঠিক করুন

যদি আপনার তারগুলো তামার অংশগুলো দেখতে পুরোনো বা অক্সিডাইজড মনে হয়, তাহলে সেটুকু কেটে ফেলে নতুন করে আধা ইঞ্চি ইনসুলেশন ছাড়িয়ে নিন। তারের প্রান্তগুলো পরিষ্কার থাকলে কানেকশন বেশি নিরাপদ ও দীর্ঘস্থায়ী হয়।

৫ম ধাপ: ইনকামিং ফেজ তার কানেক্ট করুন

আপনার ফেজ তারটি সুইচের একটি টার্মিনাল স্ক্রুর সাথে যুক্ত করুন, তারটি ঘড়ির কাটার দিকে ঘুরিয়ে মুড়িয়ে দিন, যাতে স্ক্রু টাইট করার সময় কানেকশনটা ভালোভাবে বসে যায়।

ধাপ ৬: আউটগোয়িং তার কানেক্ট করুন

লাইট ফিক্সচারের দিকে যাওয়া তারটিকে দ্বিতীয় টার্মিনাল স্ক্রুর সাথে কানেক্ট করুন। বেশিরভাগ সিঙ্গেল পোল সুইচে কোন তার কোন টার্মিনালে যাচ্ছে, তা নিয়ে চিন্তার কিছু নেই, কারণ সুইচ শুধু এই দুটি সংযোগের মধ্যে কানেকশন খোলে বা বন্ধ করে।

ধাপ ৭: আর্থ ওয়্যার কানেক্ট করুন

আপনার সুইচে আর্থ টার্মিনাল থাকলে সেটি ব্যবহার করুন। সব সুইচে এটি থাকে না, কিন্তু আপনার সুইচে থাকলে এটি নিয়মরক্ষার কোনো বিষয় নয়, বরং এটি একটি ভাল সেফটি ফিচার।

ধাপ ৮: তার গুছিয়ে সুইচ সেটাপ করুন

সবকিছু গুছিয়ে গ্যাং বক্সের ভেতরে এমনভাবে ভাঁজ করুন, যাতে কোনো তার চাপা না পরে যায় (বা টান না পড়ে)। তারপর সুইচটি স্ক্রু দিয়ে জায়গায় বসিয়ে দিন।

ধাপ ৯: কভার প্লেট লাগান

কভার প্লেটটি ঠিকভাবে বসিয়ে মাউন্টিং স্ক্রু দিয়ে শক্ত করে আটকে দিন, খেয়াল রাখুন নিচে কোনো তার যেন চাপা না পড়ে।

ধাপ ১০: পাওয়ার অন করে দিয়ে টেস্ট করুন

ব্রেকার আবার অন করুন এবং সুইচটি অন-অফ করে দেখুন। কোন ঝামেলা ছাড়াই অন-অফ হওয়া মানে আপনি সঠিকভাবে ওয়্যারিং করেছেন। সুইচ প্লেট গরম মনে হলে বা লাইট ফ্লিকার করলে, আবার পাওয়ার বন্ধ করে আগের প্রতিটি কানেকশন আরেকবার চেক করে নিন।

আরও পড়ুন: বাড়ির জন্য স্মার্ট সুইচের ১০টি সুবিধা

যেসব সাধারণ ওয়্যারিং ভুল এড়িয়ে চলবেন

সহজ ওয়্যারিংয়ের কাজের মধ্যেও কিছু নির্দিষ্ট কারণে ভুল হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে মূলত তিন ধরনের ভুল দেখা যায়-

  • ভুল ১: ফেজ তারের পরিবর্তে নিউট্রাল তার কানেক্ট করলে সুইচ অফ থাকলেও সার্কিট লাইভ থেকে যায়, কারণ সুইচের কাজ শুধুমাত্র ফেজ লাইন বিচ্ছিন্ন করা।

  • ভুল ২: ব্রেকার অফ আছে ধরে নিয়ে ভোল্টেজ টেস্টার ব্যবহার না করাও আরেকটি সাধারণ ভুল, ব্রেকাকের ভেতরেও ত্রুটি থাকতে পারে।

  • ভুল ৩: একই টার্মিনালের নিচে আলাদা গেজের তার একসাথে লাগালে কানেকশন সুন্দর হয় না এবং তা দ্রুত ঢিলা হয়ে পড়ে। 

  • ভুল ৪: যে বাড়িতে সার্কিট শেয়ার করা থাকে, সেখানে একটা ব্রেকার অফ করে পুরো রুমটাই বিদ্যুৎ বিচ্ছিন্ন ধরে নেওয়াটাও একটি সহজ ভুল। সুতরাং প্রতিবার আপনার টেস্টার দিয়ে যাচাই করে নিন।

পড়তে পারেন: বাংলাদেশের শীর্ষ ১২টি সুইচ সকেট ব্র্যান্ড

কখন একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ানকে ডাকবেন

একটি সুইচ বদলানো বেশিরভাগ বাড়ির মালিকের জন্যই সহজে করে ফেলার মতো একটা কাজ, কিন্তু কিছু পরিস্থিতিতে লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ান ডাকাই ভালো।

আপনার বাড়ির ওয়্যারিং যদি পুরোনো হয়, কোনো ডকুমেন্টেশন না থাকে, বা সুইচ বক্সের ভেতরে যা দেখছেন তা আসলেই বুঝতে না পারেন, তাহলে মেরামতের প্রচেষ্টা সেখানেই থামিয়ে দিয়ে একজন যোগ্য ইলেকট্রিশিয়ানকে ডাকুন। মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড সংক্রান্ত যেকোনো কাজের ক্ষেত্রে, বা কাজের মাঝপথে কখনো সত্যিকার অর্থে কোন জায়গা বিভ্রান্তিকর মনে হলে একই নিয়ম প্রযোজ্য। 

কখন থামতে হবে, সেটা বোঝাটাও ইলেকট্রিক্যাল কাজ নিরাপদে করার একটা অংশ, নিজে নিজে করতে না পারার ব্যর্থতা নয়।

সাধারণ প্রশ্নোত্তর

ইলেকট্রিশিয়ান ছাড়া আমি কি নিজেই লাইট সুইচের ওয়্যারিং করতে পারি?

হ্যাঁ, একটি স্ট্যান্ডার্ড সিঙ্গেল পোল সুইচের ক্ষেত্রে বেশিরভাগ বাড়ির মালিকই এটি নিরাপদে করতে পারেন, যতক্ষণ পাওয়ার ঠিকভাবে বন্ধ করা থাকে এবং প্রথমে ভোল্টেজ টেস্টার দিয়ে তা যাচাই করা হয়।

ফেজ ওয়্যার কোন টার্মিনালে কানেক্ট হচ্ছে, তার উপর নির্ভর করে কি কোনো সমস্যা হয়?

না। একটি বেসিক সিঙ্গেল পোল সুইচে দুটি টার্মিনালই একইভাবে কাজ করে, কারণ সুইচ শুধু এই দুটির মধ্যে কানেকশন খোলে বা বন্ধ করে। তাই কোন সমস্যা তৈরী হবার কোন সুযোগ নেই।

ওয়্যারিং করার পরও আমার নতুন সুইচ কেন কাজ করছে না?

এর সবচেয়ে সাধারণ কারণগুলো হলো টার্মিনাল স্ক্রু ঢিলাভাবে লাগানো, টেস্ট করার সময় ভুলে অন্য ব্রেকার বন্ধ করা, বা ফেজ ও নিউট্রাল তার ভুলবশত উল্টে যাওয়া। তাই পাওয়ার আবার বন্ধ করে প্রতিটি কানেকশন আরেকবার ভালভাবে চেক করে নিন।

একটি সুইচ দিয়ে কি একসাথে লাইট ও ফ্যান নিয়ন্ত্রণ করা যায়?

হ্যাঁ, যতক্ষণ দুটিই একই সার্কিটে থাকে এবং দুটির মিলিত লোড সুইচ ও ওয়্যারিংয়ের রেটিংয়ের মধ্যে থাকে। লোড ব্যাপারে নিশ্চিত না থাকলে আগে একজন ইলেকট্রিশিয়ানের সাথে কথা বলে নিন।

ব্রেকার বন্ধ করার পরও ভোল্টেজ টেস্টার ব্যবহার না করা কি নিরাপদ?

না। ব্রেকারের লেবেলে ভুল থাকতে পারে, বা আপনার অনুমানের চেয়ে বেশি পরিমাণ সার্কিটের সাথে এটি শেয়ার করা থাকতে পারে। একটি ভোল্টেজ টেস্টার ব্যবহার করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে, কিন্তু এটি সব ধরনের অনুমাননির্ভর ধারণা দূর করে দেয়।

শেষ কথা

বাড়ির লাইট সুইচের ওয়্যারিং করাটা এমন একটা ছোট স্কিল, যা বারবার কাজে লাগে। আপনি সাধারণ একটা ইলেকট্রিক্যাল ফল্ট ঠিক করুন অথবা পুরোনো সুইচ বদলান, এই স্কিল আপনার কাজে লাগবেই। প্রতিবার কাজের সময়ে নিরাপত্তার বিষয়গুলো মেনে চলুন, প্রতিটি কানেকশন সময় নিয়ে চেক করুন, তাহলে আপনার সুইচ সেটাপ এতটা ভাল হবে, যা বছরের পর বছর নিরবিচ্ছিন্নভাবে কাজ করবে। আর সুইচ বেছে নেওয়ার সময় যখন আসে, তখন একটা ভালো মানের সুইচ বেছে নেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

সম্পর্কিত ব্লগ

বাংলাদেশে এলইডি বাল্বের দাম – ৫ওয়াট, ১০ওয়াট, ১৫ওয়াট, ২০ওয়াট মডেলের তুলনামূলক বিশ্লেষণ

বাংলাদেশে এলইডি বাল্বের দাম – ৫ওয়াট, ১০ওয়াট, ১৫ওয়াট, ২০ওয়াট মডেলের তুলনামূলক বিশ্লেষণ

২০ মে, ২০২৬

আরও পড়ুন
LED বাল্ব বনাম ট্র্যাডিশনাল বাল্ব তুলনা: কোনটি আসলে বিদ্যুৎ বিলে বেশি সাশ্রয় করে?

LED বাল্ব বনাম ট্র্যাডিশনাল বাল্ব তুলনা: কোনটি আসলে বিদ্যুৎ বিলে বেশি সাশ্রয় করে?

২০ এপ্রিল, ২০২৬

আরও পড়ুন
আপনার প্রয়োজনের জন্য সেরা স্পট লাইটটি কীভাবে বেছে নেবেন?

আপনার প্রয়োজনের জন্য সেরা স্পট লাইটটি কীভাবে বেছে নেবেন?

৩ ফেব্রুয়ারী, ২০২৬

আরও পড়ুন
আপনার বাথরুমের জন্য সেরা ৫টি এলইডি লাইট বাল্ব

আপনার বাথরুমের জন্য সেরা ৫টি এলইডি লাইট বাল্ব

২৫ ডিসেম্বর, ২০২৫

আরও পড়ুন
আপনার বাড়ির জন্য কি ফ্লাড লাইট প্রয়োজন?

আপনার বাড়ির জন্য কি ফ্লাড লাইট প্রয়োজন?

২০ ডিসেম্বর, ২০২৫

আরও পড়ুন
কীভাবে বাড়ির প্রতিটি ঘরের জন্য সঠিক এলইডি বাল্ব নির্বাচন করবেন

কীভাবে বাড়ির প্রতিটি ঘরের জন্য সঠিক এলইডি বাল্ব নির্বাচন করবেন

১ ডিসেম্বর, ২০২৫

আরও পড়ুন
বাংলাদেশে সিলিং রোজের দাম : ধরন, স্থাপন, ও কেনার টিপস

বাংলাদেশে সিলিং রোজের দাম : ধরন, স্থাপন, ও কেনার টিপস

২১ সেপ্টেম্বর, ২০২৫

আরও পড়ুন
কীভাবে সেরা মানের এলইডি লাইট বেছে নেবেন

কীভাবে সেরা মানের এলইডি লাইট বেছে নেবেন

১৮ আগস্ট, ২০২৫

আরও পড়ুন
কীভাবে এলইডি লাইট থেকে আপনার চোখ রক্ষা করবেন: ৩টি গুরুত্বপূর্ণ সময়ে

কীভাবে এলইডি লাইট থেকে আপনার চোখ রক্ষা করবেন: ৩টি গুরুত্বপূর্ণ সময়ে

২ জুলাই, ২০২৫

আরও পড়ুন
জেনে নিন এমন ৬টি সুবিধা যা আপনাকে এলইডি সারফেস লাইট কেনার জন্য প্রেরণা দেবে

জেনে নিন এমন ৬টি সুবিধা যা আপনাকে এলইডি সারফেস লাইট কেনার জন্য প্রেরণা দেবে

২৮ মে, ২০২৫

আরও পড়ুন